সেফ আইটি সার্ভিসেস লি. বাজারে এনেছে পিসিআই ব্র্যান্ডের দুটি নতুন প্রিন্ট সার্ভার। এটি দিয়ে একসঙ্গে তিনটি প্রিন্টারকে একই সময়ে ব্যবহার করা যাবে। মিনি-৩০০পিইউ মডেলের প্রিন্ট সার্ভারটির তথ্য আদানপ্রদানের গতি ১০/১০০ এমবিপিএস। এটি উইন্ডোজ, ম্যাক এবং ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেম সমর্থন করে। দাম ছয় হাজার টাকা। —বিজ্ঞপ্তি