
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো পৌরনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-৩
৩. কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়?
ক. ১৯৬৯ সালে খ. ১৭৮৯ সালে
গ. ১৭৭৬ সালে ঘ. ১৬৮৮ সালে
উত্তর: ঘ. ১৬৮৮ সালে
৪. আমেরিকার স্বাধীনতা সংগ্রামের বিজয় সূচিত হয় কবে?
ক. ১৭৭৬ সালে খ. ১৮৭৬ সালে
গ. ১৭৭৫ সালে ঘ. ১৮৭৫ সালে
উত্তর: ক. ১৭৭৬ সালে
৫. ঐশী মতবাদ অনুসারে শাসক কার নিকট দায়ী?
ক. জনগণের নিকট খ. দলীয় নেতার নিকট গ. স্রষ্টার নিকট ঘ. বিরোধী দলের নিকট
উত্তর: গ. স্রষ্টার নিকট
৬. ‘রাষ্ট্রপূর্ব অবস্থায় প্রকৃতির রাজ্য ছিল সুখময় স্বর্গীয় লীলাভূমি।’-এ ধারণাটির সমর্থক কে?
ক. টমাস হবস খ. জন লক
গ. জ্যাঁ জ্যাক রুশো ঘ. হেনরি মেইন
উত্তর: গ. জ্যাঁ জ্যাক রুশো
৭. রাষ্ট্রের উৎপত্তিসংক্রান্ত সঠিক মতবাদ কোনটি?
ক. চুক্তি মতবাদ খ. বল প্রয়োগ মতবাদ
গ. ঐশী মতবাদ ঘ. ঐতিহাসিক মতবাদ
উত্তর: ঘ. ঐতিহাসিক মতবাদ
৮. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বিজয় অর্জনটি জনগণের কিসের ফসল ছিল?
ক. জাতীয়তাবোধ খ. সম্বতি ও ইচ্ছার ফসল গ. চেষ্টার ঘ. ক্ষমতার ফসল
উত্তর: খ. সম্বতি ও ইচ্ছার ফসল
৯. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই কী বলতেন?
ক. আমিই রাজ্য খ. আমরাই রাজ্য
গ. আমিই রাষ্ট্র ঘ. আমরাই রাষ্ট্র
উত্তর: গ. আমিই রাষ্ট্র
১০. ‘ঐতিহাসিক দিক থেকে দেখা যায়, আধুনিক সকল রাষ্ট্রই সার্থক রণকৌশলের ফলশ্রুতি।’— এ উক্তিটি কার?
ক. জেলেনিকের খ, জেংকসের
গ. গেটেলের ঘ. গার্নারের
উত্তর: খ, জেংকসের
১১. সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কে?
ক. জ্যাঁ জ্যাক রুশো খ. গেটেল
গ. অ্যারিস্টটল ঘ. মন্টেস্কু
উত্তর: ক. জ্যাঁ জ্যাক রুশো
১২. রাষ্ট্রপূর্ব অবস্থায় মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত বলে কে মত প্রকাশ করেছেন?
ক. অ্যারিস্টটল খ. জন লক
গ. টি এইচ গ্রিন ঘ. একুইনাস
উত্তর: খ. জন লক
১৩. ফরাসি বিপ্লব কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৬৮৮ সালে খ. ১৯৬৯ সালে
গ. ১৭৮৯ সালে ঘ. ১৭৭৬ সালে
উত্তর: গ. ১৭৮৯ সালে
১৪. রাষ্ট্রের উৎপত্তির অন্যতম উপাদান কী?
ক. রক্তের সম্পর্ক খ. ধর্মের বন্ধন
গ. যুদ্ধবিগ্রহ ঘ. রাজনৈতিক চেতনা
উত্তর: ঘ. রাজনৈতিক চেতনা
১৫. ব্রিটেনের কোন রাজা রাষ্ট্রের উৎপত্তি-সংক্রান্ত প্রাচীন মতবাদে বিশ্বাসী ছিলেন?
ক. রাজা জেমস খ. প্রথম চার্লস
গ. রাজা জেমস ও তার পুত্র প্রথম চার্লস
ঘ. রাজা লুই
উত্তর: ক. রাজা জেমস
১৬. ‘শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি।’— উক্তিটি কার?
ক. টিএইচ গ্রিন খ. জন লক
গ. মাকাইভার ঘ. টমাস হবস
উত্তর: ক. টিএইচ গ্রিন
১৭. একটি রাষ্ট্র স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হলে কী হয়?
ক. রাষ্ট্রীয় উন্নয়ন দ্রুততর হয়
খ. সম্পদের সুষম বণ্টন হয়
গ. জবাবদিহিতা নিশ্চিত হয়
ঘ. রাষ্ট্রের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়
উত্তর: ঘ. রাষ্ট্রের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেয়
১৮. একতাবদ্ধ মানুষের মধ্যে কী গড়ে ওঠে?
ক. দেশপ্রেম খ. সামাজিকতা
গ. রাজনৈতিক চেতনা ঘ. জাতীয়তাবোধ
উত্তর: ঘ. জাতীয়তাবোধ
১৯. বাস্তবিক পক্ষে বিভিন্ন কালে কীভাবে রাষ্ট্র উৎপত্তি লাভ করেছে?
ক. পরস্পরের মধ্যে চুক্তির ফলে
খ. বিভিন্ন উপাদানের কার্যকারিতার ফলে
গ. মানুষের পারস্পরিক ক্রিয়ার ফলে
ঘ. ধর্মের বন্ধনের দ্বারা।
উত্তর: খ. বিভিন্ন উপাদানের কার্যকারিতার ফলে।
সিনিয়র শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল