বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় কাজ করার পদ্ধতি নিয়ে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আগামীকাল বিকেল পাঁচটায় ঢাকার কাঁটাবনে বিডিওএসএন কার্যালয়ে (২৭৮/৩, এলিফ্যান্ড রোড) উইকিপিডিয়ার কাজের পদ্ধতি, লেখার ধরন, উইকিপিডিয়ায় ছবি যোগ করার পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। —বিজ্ঞপ্তি