স্যামসাং ব্র্যান্ডের এনপি৩৫০ভিএএক্স মডেলের কোর আই সেভেন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে ৭৫ হাজার টাকায়। ল্যাপটপটিতে এক টেরাবাইট পর্যন্ত তথ্য সংরক্ষণ করা যায়।ইনটেল কোর আই ৭ এর ৩৬৩০ কিউএম প্রসেসর নির্ভর ল্যাপটপটিতে রয়েছে এক টেরাবাইট হার্ডডিস্ক, ৬ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, দুই গিগাবাইট গ্রাফিকস কার্ড ও ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম সুবিধা। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ল্যাপটপ বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।