রাস্তায় নামলেই গাড়িতে বাধায় জট
গাড়ির ভেতরে প্রাণ করে ওঠে ছটফট!
রিকশা ও বাসেতে রাস্তাটা উদ্ভট,
এর মাঝে হকারে কথা বলে ফটফট।
ড্রাইভার বাহাদুর ফ্যান ছাড়ে চটপট
সেটা দেখে যাত্রীর দাঁত করে কটমট!
পুলিশের বাঁশিতেও রাস্তায় ভজকট
সরকার কবে করে দূর এই সংকট?
শরীরের যত ঘাম পড়ে বাসে পটপট
চিন্তাই করে যাই আর কত যানজট!