ভিভিটেকের নতুন প্রজেক্টরে

ভিভিটেকের ডি৮৩২এমএক্স মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এতে রয়েছে ডিএলপি প্রযুক্তি, ৩২০০ এএনএসআই লুমেন্স সুবিধা, এক্সজিএ (১০২৪ বাই ৭৬৮) রেজ্যুলেশন, ২২০০:১ কন্ট্রাস্ট রেশিও, এসপেক্ট রেশিও ৪:৩/১৬:৯, ভিজিএ ইন/আউট, কম্পোজিট ভিডিও, আরএস-২৩২, এস-ভিডিও ইনপুট ইউএসবি সার্ভিস পোর্ট সংযোগ সুবিধা। দাম ৬৮ হাজার টাকা। ডি৮২৫ইএস ও ডি৭৪০এমএক্স মডেলের দাম যথাক্রমে ৫০ হাজার ও এক লাখ টাকা। —বিজ্ঞপ্তি