চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নিজস্ব ওয়েবসাইট চালু হয়েছে। গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক কে এম আলী আজম আনুষ্ঠানিকভাবে এই সাইটের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান আলী ও সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম আজম প্রমুখ।ওয়েবসাইটে উপজেলা পরিষদের সেবা ও কার্যক্রমের তথ্য পাওয়া যাবে। ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি ছাড়াও স্থানীয় সংবাদ প্রকাশের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে। সাইটটির ঠিকানা: www.bholahatupazila.com। —নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ