লিনাক্সের জন্য এল স্কাইপ ৪.০

লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ (ভিওআইপি) সেবা ‘স্কাইপ ৪.০’ সংস্করণটি উন্মুক্ত হয়েছে।এক খবরে এনডিটিভি জানিয়েছে, উইন্ডোজসহ অন্যান্য অপারেটিং সিস্টেম-নির্ভর স্কাইপ ৪.০ সংস্করণটির সাংকেতিক নাম ‘ফোর রুমস ফর ইমপ্রুভমেন্ট’।নতুন এ সংস্করণে স্কাইপের বেশ কিছু ফিচার ও ইউজার ইন্টারফেসে পরিবর্তন এসেছে।নতুন ফিচারের মধ্যে অন্যতম হচ্ছে ‘কনভারসেশন ভিউ’। এ ফিচারটির মাধ্যমে চ্যাট করার পর পুরো চ্যাট একটি উইন্ডোতে দেখা যাবে এবং ফিচারটি সহজে বন্ধ করেও রাখা যাবে।