সস্তা দামের স্মার্টফোনকে সরাসরি না করে দিয়েছে অ্যাপল। স্মার্টফোনের বাজার দখল করতে সস্তা দরের কোনো আইফোন বাজারে আনবে না অ্যাপল। প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ফিল শিলার সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।খবর রটেছিল, প্লাস্টিক কাঠামোর ও সাশ্রয়ী হার্ডওয়্যারযুক্ত আইফোনের একটি সস্তা সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপল। চলতি বছরেই এ আইফোনের দেখা মিলতে পারে। তবে চীনের সংবাদপত্র ‘দ্য সাংহাই ইভিনিং নিউজ’কে দেওয়া এক সাক্ষাত্কারে সস্তা আইফোন বাজারে আনার খবরটি উড়িয়ে দিয়েছেন ফিল শিলার। এ প্রসঙ্গে ফিল শিলার জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে ক্ষুদ্র অংশ অ্যাপলের দখলে থাকলেও অ্যাপল মুনাফা করে বেশি। তাই শুধু বাজার দখল করার জন্য সস্তা আইফোন বাজারে আনবে না অ্যাপল।