
কম্পিউটার
যখন আমার কম্পিউটারে ব্রাউজারের একটি পেজ খোলা থাকে, তখন হঠাৎ আরেকটি পেজ চলে আসে। পরে আমাকে পেজটি বন্ধ করতে হয়। এর সমাধান কী?
নাফিজ আহমেদ। 9nafis@gmail.com
যদি আপনার কম্পিউটারে কোনো টুলবার সেট-আপ করা থাকে, সেটা রিমুভ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে।
পরামর্শ দিয়েছেন মেহেদী হাসান, হার্ডওয়্যার সুপারভাইজর, রায়ানস আইটি লিমিটেড৷
মুঠোফোন
আমি সিম্ফনির এফটি২৯ মডেলের ফোন ব্যবহার করি৷ ফেসবুকের ছবি দেখতে পাই না, কারণ কী?
মারুফ ইসলাম।
ই-মেইল: maruf.islam888@gmail.com
আপনার ফোনসেট হালনাগাদ করলে সমস্যার সমাধান হবে।
আমরা সাধারণত কম্পিউটারে যেভাবে ফেসবুক ব্যবহার করি, অথাৎ কম্পিউটারে ফেসবুক হোমপেজ যে রকম বড় দেখায়, মুঠোফোনে িক এমন কোনো ব্যবস্থা আছে, যেখানে বড় করে দেখা যাবে? আমি সিম্ফনি ডব্লিউ১৫ ফোন ব্যবহার করি।
সাবিন নাহার। ই-মেইল: sabrinnahar8765@gmail.com
আপনার এই ফোন দেখা যাবে না।
সিম্ফনি ডব্লিউ৭০ ফোন ব্যবহার করি। কিন্তু কিছুদিন ধরে আমি অ্যান্ড্রয়েড মার্কেট থেকে অ্যাপ নামাতে পারছি না৷ নামাতে চাইলে ‘লোডিং...’ মার্কেট চলতে থাকে, কিন্তু অ্যাপ ডাউনলোড হয় না৷ কী করব?
নাইমুল ইসলাম। ই-মেইল: naimulalam.1111@gmail.com
আপনার ফোনটি আপডেট করুন।
পরামর্শ দিয়েছেন কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম টেকনোলেজি।
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info