সারাইখানা

: আমার মেমোরি কার্ড যখন মোবাইলে প্রতিস্থাপন করি, তখন ফরম্যাট করতে বলা হয়। যখন ফরম্যাট করতে যাই, তখন ফরম্যাট হয় না। এর ফলে মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। এর সমাধান কী? আমি কি আমার মেমোরি কার্ড পুনরায় ব্যবহার করতে পারব?
রবি চৌধুরী robimern@gmail.com
সমাধান: মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে এমন হতে পারে। কম্পিউটারের সাহায্যে ফরম্যাট করে দেখতে পারেন।
: আমার ফোন বর্তমানে প্রায়ই বন্ধ হয়ে যায়। চার্জ ৫০ থেকে ৭০ শতাংশ থাকলেও একই রকম হচ্ছে। আমার ফোনের বয়স প্রায় এক বছর। আমি কী করব?
হৃদয় খান ridoyk125@gmail.com
সমাধান: ব্যাটারি দুর্বল হয়ে গেলে এমন হতে পারে। ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারেন। অথবা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
: আমার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ বা গেম ডাউনলোড করার সময় অর্ধেক ডাউনলোড হয়ে বন্ধ হয়ে যায়। এখন আমি কী করব।
সাব্বির আহমেদ sabbirahmed431@yahoo.com
সমাধান: গুগল প্লে স্টোর অ্যাপটির ক্যাশ ক্লিয়ার করে পুনরায় লগইন করুন। এর জন্য অ্যাপ সেটিংস থেকে প্লে স্টোর অ্যাপটি সিলেক্ট করুন।
: আমার নকিয়া লুমিয়া ৫২০ মডেলের ফোনে কোনোভাবেই ছবি অ্যালবামে যেতে পারছি না। কী করব?
জিপু চৌধুরী, সুনামগঞ্জ
সমাধান: ফোনটি রিসেট দিয়ে দেখতে পারেন। উল্লেখ্য, এতে ফোনের সব ডেটা মুছে যাবে।
: আমার মোবাইল ফোন সিম্ফনি এক্সপ্লোর ডব্লিউ ৩২ মডেলের। বর্তমানে অ্যান্ড্রয়েড ৪.২.২ চলছে। কেনার পর থেকে চার মাস ধরে থ্রিজি চালাচ্ছি। কিন্তু এখন আর থ্রিজি সাপোর্ট করছে না। সিমে থ্রিজি প্যাক থাকার পরও এমন হচ্ছে। কী করতে পারি?
মিনহাজ উদ্দিন
সরিষাবাড়ী, জামালপুর
সমাধান: ফোনের যন্ত্রাংশে সমস্যা হলে এমন হতে পারে। সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।
: আমি সিম্ফনি এক্সপ্লোরার এইচ ৫৫ ব্যবহার করি। আমার ফোনে ১০০ শতাংশ চার্জ দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। আমার ফোনটি কেনার এক বছরও হয়নি।
সুমাইয়া মাহজাবিন খান ksumaiyamahjabeen@gmail.com
সমাধান: ব্যাটারি দুর্বল হয়ে গেলে এমন হতে পারে। ব্যাটারি পরিবর্তন করে দেখুন।
: আমার সিম্ফনি ফোনে ইন্টারনেট সংযোগ চালু করলেই টাকা কাটা শুরু হয়। কোনো ব্রাউজারে না গেলে বা কিছু ব্যবহার শুরু না করলেও এমন হয়। কী করতে পারি?
আহমেদ খান, খুলনা
সমাধান: ফোনে অনেক ধরনের অ্যাপস থাকে যা স্বয়ংক্রিয়ভাবেই ইন্টারনেটে তথ্য আদান-প্রদান করে। সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে এটি বন্ধ করতে পারেন।
: আমার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোন পুরো চার্জ করে ইন্টারনেট সংযোগ চালু করলে চার্জ মাত্র ২০ শতাংশ দেখায়। কী করব?
ইউনুছ উল্লাহ, চাঁদপুর
সমাধান: ফোনের ব্যাটারি অনেক পুরোনো হয়ে গেলে এমন সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে আপনার ফোনের চার্জার ও ব্যাটারি পরিবর্তন করে দেখতে পারেন।
: আমি স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম স্মার্টফোন ব্যবহার করি। আমি ইন্টারনেট ব্যবহার করতে গেলেই নেটওয়ার্কের সিগন্যাল চলে যায়। এটা কেন হচ্ছে?
রায়হান, ঢাকা
সমাধান: নির্দিষ্ট কোনো স্থানে এমন হয় কি না, তা উল্লেখ করেননি। অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকলে এমন হতে পারে।

পরামর্শ দিয়েছেন—
মো. কামাল হোসেন স্বত্বাধিকারী, সাইম প্লাস
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: pdotcom@prothom-alo.info
ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom