এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডট কম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info
আমি অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.০.২ থেকে ৪.০.৪ সংস্করণে আপগ্রেড করতে চাই। আমি সিম্ফনি ডব্লিউ৬০ মুঠোফোন ব্যবহার করি। আমি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু কোনো হালনাগাদ করার অপশন পাচ্ছি না।
মুবারক হোসেন
mobarak.hossain48@gmail.com
এ মডেলের স্মার্টফোনে জেলি বিনের ৪.০.২-এর পরবর্তী সংস্করণে হালনাগাদ করতে পারবেন না।
আমি সনি এক্সপেরিয়া ১৫আই ব্যবহার করি। আমার মুঠোফোন থেকে বিভিন্নজনের কাছে এসএমএস চলে যায় আমার অজান্তেই। কিন্তু সেন্ট আইটেমসে আমি এসএমএসের কোনো তালিকা দেখি না। তখন বার্তা আসে ‘register ur phone by sending a message. normal rate apply’ এটা করেও কোনো সমাধান হয় না। বরং মুঠোফোনের টাকা দ্রুত শেষ হয়ে যায়। কোনো এসএমএস পাঠানোর চেষ্টা করলে ‘লকড’ দেখায়। সমাধান কী?
শোয়েব
shoaibamin08@gmail.com
সফটওয়্যার সমস্যার কারণে এমন হতে পারে। সফটওয়্যার হালনাগাদ করে নিন।
আমি মাইক্রোম্যাক্স এক্স৪৫০ ব্যবহার করি। হঠাৎ দেখি আমার মুঠোফোনের মেমোরি কার্ডে থাকা ফোল্ডার *.বীব হয়ে গেছে। আগে এমন ছিল না। এখন কী করব?
নাফিজ ফয়েজ nafisfaiaz999@gmail.com
সফটওয়্যার সমস্যার কারণে এমন হতে পারে। এর সমাধান পেতে হলে মেমোরি কার্ডটি ফ্ল্যাশ করতে হবে।
নকিয়া মাল্টিমিডিয়া ফোনে ব্ল্যাকলিস্ট নেই। কিন্তু আজকের দিনে এটা খুব গুরুত্বপূর্ণ। নকিয়া জাভা ফোনের জন্য কি কোনো ধরনের ব্ল্যাকলিস্ট সফটওয়্যার পাওয়া যায়?
হিমু
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
একমাত্র সিমবিয়ান অপারেটিং সিস্টেমচালিত নকিয়া ফোন ছাড়া অন্য কোনো ফোনে এটি সমর্থন করবে না।
আমার একটা জিটিএস৫০৩ মডেলের স্যামসাং গ্যালাক্সি পকেট স্মার্টফোন মডেল আছে। আমি এ স্মার্টফোন দিয়ে ল্যাপটপে ইন্টারনেট চালাতে চাই। সমস্যা হলো, ইউএসবি পোর্ট দিয়ে ল্যাপটপে নেট সংযোগ পাওয়া যাচ্ছে না। কী করা যায়?
রাজিব rajib845203@gmail.com
ইউএসবি পোর্ট বা কেবেল সমস্যা হতে পারে। এ কাজ করতে চাইলে আপনার ফোনের ওয়াইফাই হটস্পট চালু করে নিতে হবে।
আমি নকিয়া ই৬-০০ ব্যবহার করি। আমার বন্ধু কয়েক দিন আগে আমার ফোনে *#৭৩৭০# প্রেস করলে আমার ফোন বন্ধ হয়ে আবার চালু হয় এবং আমি ফোনে থাকা সব তথ্য হারিয়ে ফেলি। আমি কিছু তথ্য ফেরত পেয়েছি। তবে সেখানেও সমস্যা দেখাচ্ছে। এখন আমি আমার ফোনের ফটো এডিটর খুঁজে পাচ্ছি না।
এম টি হোসেন
rutuntun@yahoo.com
গুগলে ফটো রিচ অথবা ফটো এডিটর সার্চ করে ইনস্টল করে দেখতে পারেন।
আমি সিম্ফনি ডি৪৬১ ফোন ব্যবহার করি। ইন্টারনেটে বিবিসির অনুষ্ঠান শুনতে চাই। ওই ফাংশনে গেলে সর্বশেষ সংস্করণের ফ্ল্যাশ প্লেয়ার সংগ্রহ করতে বলে। কিন্তু আমি জানি না কীভাবে এটি করতে হয়।
মারুফ maruf6584@gmail.com
ফরম্যাট করলে এ সমস্যার সমাধান পেতে পারেন। তবে ফরম্যাট করলে সব তথ্য হারিয়ে যাবে।
আমি স্যামসাং গ্যালাক্সি জিও ফোন ব্যবহার করি। আমার মুঠোফোনে বাংলা সমর্থন করে না। কিন্তু কেন?
মাসুদ masudforkan64@gmail.com
আপনার ফোনে বাংলা সমর্থনের সুবিধাটি নেই।