এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডট কম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info
মোবাইল ফোন
বিভিন্ন মোবাইলের বৈশিষ্ট্যে লেখা থাকে আইপিএস, ভিজিএ, ডব্লিউভিজিএ, এইচডি স্ক্যান ইত্যাদি। এগুলোর মানে কী, বলবেন?
নয়ন
nayem1223@gmail.com
এগুলো দিয়ে আপনার মোবাইলের পর্দার মান বোঝানো হয়। এর মধ্যে সবচেয়ে ভালো আইপিএস।
আমি সামস্যাং জিটিএস৬৫৩ মডেলের মোবাইল ব্যবহার করি। এর ব্রাউজারে ভালোভাবে বাংলা পারি না। কী করব?
সাকিব
shakib1620@gmail.com
আপনি অপেরা মিনি ব্যবহার করতে পারেন। তাতেও সমাধান না পেলে আপনার ফোনটি ফ্ল্যাশ করে আপডেট করতে হবে।
আমি নকিয়া এন৭০ ব্যবহার করি। আমি কি বাংলা লিখে ফেসবুকে পোস্ট করতে বা ইন্টারনেটে বাংলায় লিখে সার্চ করতে পারব? আরেকটা বিষয়, আমার একটা বাংলা সফটওয়্যার আছে, যেটা দিয়ে বাংলা এসএমএস লেখা যায়, কিন্তু এসএমএস পাঠালে যায় না। আবার টাকা কেটে নেয় এবং দেখায়, এসএমএস গেছে! সমাধানটা কী?
আলিমুল ইসলাম
alimul127@gmail.com
আপনার এন৭০ ফোন দিয়ে এই সুবিধাগুলো পাবেন না।
আমি নকিয়া লুমিয়া ৫২০ ব্যবহার করি। সমস্যা হলো, আমি আমার বন্ধুর কাছ থেকে ব্লুটুথ দিয়ে কিছু অ্যাপস নামিয়েছিলাম। কিন্তু সেগুলো আমার ফোনে নেওয়ার পর আর খুঁজে পাচ্ছি না। ফোনের মেমোরিতে ঢুকতে পারছি না যে, সেগুলো ডিলিট করব। সমাধানটা কি বলবেন?
মেহেদী mahadih248@gmail.com
সম্ভবত ব্লুটুথের মাধ্যমে নেওয়া সফটওয়্যারগুলো আপনার মেমোরি কার্ডে চলে গেছে। ভালো হয় সফটওয়্যারে আপনি লুমিয়া অ্যাকাউন্ট ডাউনলোড করলে।
আমি নকিয়া ৭৬১০ ব্যবহার করছি। এই ফোনে কি বাংলা পিডিএফ রিডার সমর্থন করবে? করলে কোন সাইটে পাওয়া যাবে?
মনিরুল 2011.munna@gmail.com
এই ফোনে এসব সুবিধা আপনি পাবেন না।
আমি নকিয়া ৫২৩৩ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি। আমার ফোনে ইন্টারন্যাল মেমোরি ৭০ মেগাবাইট, যা এখন কমে ১০ মেগাবাইট হয়েছে। কীভাবে আমি ৭০ মেগাবাইট মেমোরি ফিরে পাব এবং এই সমস্যার সমাধান কী?
স্বপন, রংপুর
আপনার মেমোরি ও ফোন ফরমেট দিতে হবে। তবে দেওয়ার আগে আপনার প্রয়োজনীয় সবকিছু ব্যাকাআপ রাখবেন।
আমি স্যামসাং গ্যালাক্সি জিটি-এস৫৩৬০ মডেলের ফোন ব্যবহার করি। আমি যদি কোনো ভিডিও ডাউনলোড করে দেখতে চাই, তাহলে দেখায়: Sorry, this video can not be played। কী করব?
তুহিন
mazharul985@gmail.com
এমেক্স প্লেয়ারের অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে সমাধান পাবেন।
আমি স্যামসাং জিটি এস৫৩৫০ মডেলের ফোন ব্যবহার করি। আমার ভাই *#*#৭৭৮০#*#* কোডটি ব্যবহার করে। তার পর থেকে এই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। কী করব?
মুনিম mondolmahfuz@gmail.com
এই কোড দিয়ে ডিজ-অ্যাবল করা হয়, আপনি আবার আন-অ্যাবল করতে গেলে আগে #*#৭৭৮০#*#* কোডটি দিয়ে করতে পারবেন। তাতেও সমাধান না পেলে *২৭৬৭*৩৮৫৫# কোডটি দিয়ে সমাধান পাবেন।
উত্তর দিয়েছেন: কামাল হোসেন
স্বত্বাধিকারী, সাইম প্লাস