সারাইখানা

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা

সারাইখানা, প্রজন্ম ডট কম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার,
ঢাকা ১২১৫।অথবা ই-মেইল: pdotcom@prothom-alo.info

মোবাইল ফোন
আমার সিমফোনি ডব্লিউ ১২৫ মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড জেবি ৪.১.২ সংস্করণ রয়েছে। আমি এই অপারেটিং সিস্টেমকে জেবি ৪.৩ বা ৪.২.২ সংস্করণে হালনাগাদ করতে চাই। কীভাবে করব?
জাহাঙ্গীর রহমান, ই-মেইল: rohan9222@gmail.com
এই ফোনে হালনাগাদ করার সুযোগ নেই।
আমার ফোনে মেমোরি কার্ডের পাসওয়ার্ড ভুলে গেছি। পাসওয়ার্ড মুছে ফেলব বা আনলক করব কীভাবে?
অপু, এসএম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আনলক করার বিশেষ যন্ত্র দিয়ে কাজটা করতে হবে। এরপর ফোন ফরম্যাট করে নিতে হবে।
আমার সিমফোনি টি-৫০ ফোনে ভুল করে ডেটা অ্যাকাউন্ট মুছে ফেলেছি। এখন আমি নতুন ডেটা নির্বাচন করলে সেটা সেভ হয় না। তাই আমি ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। কী করব?
তানভির, ই-মেইল: tanvirshak867@gmail.com
আপনার ফোনটি ফরম্যাট করে সেভ করতে হবে।
আমার মোবাইল ফোনোর মেমোরি কার্ড থেকে অনেক ফাইল নষ্ট হয়ে যাচ্ছে। ফাইল খুললে In bad format লেখা আসে। কারণ কী?
মোহন, ঢাকা।
আপনার ফোনের মেমোরি কার্ডে সমস্যা আছে। এটি পরিবর্তন করতে হবে।
আমার নকিয়া ৫১৩০সি-২ মোবাইল ফোন ইউটিউব ভিডিও চালালে Media clip not found বর্তা দেখায়। কেন?
রূপক দাস, ই-মেইল: rupokdas147@hotmail.com
এই সেটে কিছু দেখা যাবে না, তবে শব্দ শুনতে পাবেন।
আমি সিমফোনি ডব্লিউ ১৫ মোবাইল ফোন কেনার পর একবার ইন্টারনেট ব্যবহার করেছিলাম। কিছুদিন আগে ইন্টারনেট সংযোগ নিয়ে দেখি কোনো কিছু নামানো যায় না। কী করব?
মৃদুল, ই-মেইল: yourmridul24@gmail.com
অপেরা মিনি সফটওয়্যার ব্যবহার করলে ফাইল নামাতে (ডাউনলোড) পারেন।
আমার মোবাইল ফোনের অপেরা মিনিতে বাংলা দেখা যাচ্ছে না। কী করব?
শাওন, ই-মেইল: shaondas915@gmail.com
বাংলা ফন্ট আনইনস্টল করতে হবে। এরপর মায়াবি সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস।