
২০১৪ সালকে ‘ইয়ার অব দ্য সেলফি’ বা ‘সেলফির বছর’ বলে আখ্যায়িত করেছে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।
আজ বুধবার বিবিসি বাংলার অনলাইনের খবরে জানানো হয়, মোবাইল ফোনে বিভিন্ন জায়গা বা পরিস্থিতিতে নিজের ছবি নিজে তোলাকে বলা হয় সেলফি। এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় একটি বিষয়ে পরিণত হয়েছে।
আর এই ‘সেলফি’ পরিণত হয়েছে পৃথিবীর অন্যতম জনপ্রিয় বা বহুল ব্যবহৃত একটি শব্দে। শুধু টুইটারেই সেলফি শব্দটি ব্যবহৃত হয়েছে নয় কোটি ২০ লাখ বার।
বিবিসি ট্রেন্ডিংয়ের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক ‘ট্রেন্ড’ হিসেবেও সেলফি এখন জনপ্রিয়তার শীর্ষে ।