ই ং রে জি

Babul is a student of class five

Translate into English

প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্যআজ দেওয়া হলো ‘বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো’-এর কিছু নমুনা।
3
বাবুল পঞ্চম শ্রেণীর ছাত্র। দুবলার চরে তার বাবার একটি ছোট মুদি দোকান ছিল। তার মা ছিল চিংড়ি হ্যাচারির শ্রমিক। তাদের ছোট্ট একটি বাড়ি ছিল। বাবুল সেখানে তার বোন নিপা এবং দাদা-দাদির সঙ্গে থাকত।
Answer
Babul is a student of class five. His father had a small grocery shop in Dublar Char. His mother was a worker in a shrimp hatchery. They had a small house. Babul lived there with his sister Nipa and his grandparents.

4
এক সকালে, ফিটজি ব্যাঙ জেগে ওঠে। সে কথা বলার চেষ্টা করে, কিন্তু পারে না। ফিটজি তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। সে ভাবে, ‘এটি হয়তো বেশি দূর যেতে পারেনি। আমি যাব এবং এটি খুঁজে বের করব।’
Answer
One morning, Fitzy frog wakes up. He tries to speak, but he cannot. Fitzy has lost his voice. ‘It couldn’t have gone far’, he thinks. ‘I’ll go and find it.’

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা