
দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তির নতুন দুই স্মার্টফোন এনেছে স্যামসাং। ‘গ্যালাক্সি এ৩৭ ফাইভজি’ ও ‘গ্যালাক্সি এ৫৭ ফাইভজি’ মডেলের ফোন দুটিতে ‘ভয়েস ট্রান্সক্রিপশন’ সুবিধা রয়েছে, যা কাজে লাগিয়ে সহজেই ভয়েস রেকর্ডার অ্যাপে ধারণ করা কথাকে বার্তায় রূপান্তর করা যায়। এ ছাড়া ‘এআই সিলেক্ট’ সুবিধা থাকায় দ্রুত বার্তা কপি করা সম্ভব। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৈনন্দিন কাজকে আরও সহজ করতে ফোনগুলোয় রয়েছে গুগলের ‘সার্কেল টু সার্চ’ সুবিধা, যা ছবির ভেতরে থাকা একাধিক বস্তুকে শনাক্ত করতে সক্ষম। এতে আরও আছে ‘অবজেক্ট ইরেজার’, যা ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলতে সাহায্য করে। শুধু তা–ই নয়,‘নাইটোগ্রাফি’ সুবিধা থাকায় অপেক্ষাকৃত কম আলোতেও ভালোমানের ছবি তোলা সম্ভব।
৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনগুলোয় আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা থাকায় পানিতে নষ্ট হয় না, এমনকি ধুলাও জমে না। নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে বাড়তি খরচ ছাড়াই ক্যাশব্যাকসহ ১২ মাসের কিস্তিতে কেনা যাবে ফোনগুলো।
গ্যালাক্সি এ৩৭ ফাইভজি মডেলের ফোনটিতে সংস্করণ ভেদে ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফোনটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৫৯ হাজার ২৯৯ টাকা এবং ৬৭ হাজার ৭৯৯ টাকা। অপর দিকে, গ্যালাক্সি এ৫৭ ফাইভজি মডেলের ফোনটিতে সংস্করণ ভেদে ৮ ও ১২ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। দাম ধরা হয়েছে যথাক্রমে ৭৮ হাজার ১৯৯ টাকা এবং ৮৬ হাজার ৫৯৯ টাকা।