বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে ইনফিনিক্স। ৬.৬ ইঞ্চি হাই ডেফিনেশন প্লাস (এইচডিপ্লাস) পর্দার ‘হট ৩০ আই’ মডেলের এই ফোনে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফলে স্বচ্ছন্দে কাজ করা যায়। এর দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
হেলিও জি ৩৭ প্রসেসরে চলা ফোনটির সামনে-পেছনে ৫ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে সহজেই উচ্চ রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি। চার্জ শেষ হলেও চিন্তার কিছু নেই, ১০ ওয়াটের টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায়।
তিনটি রঙে বাজারে আসা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে স্বচ্ছন্দে ভিডিও দেখার পাশাপাশি গেমও খেলা যায়। নিরাপত্তার জন্য আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে ফোনটিতে।