সি৫৩ মডেলের নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি
সি৫৩ মডেলের নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি

১২ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা যায় এই ফোনে

গতকাল রোববার বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে রিয়েলমি। ৬, ৭ ইঞ্চি পর্দার ‘সি৫৩’ মডেলের এই ফোনে ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা এবং ৬ গিগাবাইট র‍্যাম রয়েছে। টি৬১২ অক্টাকোর প্রসেসরে চলা ফোনটিতে চাইলে বাড়তি ৬ গিগাবাইট র‍্যাম যুক্ত করা যায়। এর দাম ধরা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং প্রযুক্তি সুবিধার ফোনটি ৩১ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়। শুধু তা–ই নয়, পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোনটি। ফলে চার্জ নিয়ে চিন্তা করতে হয় না। একসঙ্গে দুটি সিম কার্ড ব্যবহারের উপযোগী ফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ফলে কম আলোতেও ভালোমানের ছবি তোলা যায়।

আলট্রাবুম স্পিকার ও আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধার ফোনটিতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। ফলে চাইলেই ফোনের ধারণক্ষমতা ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।