বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ২০ সিরিজের দুটি মডেলের ফোন এনেছে টেকনো। ‘ক্যামন ২০’ এবং ‘ক্যামন ২০ প্রো’ মডেলের দুটি ফোনেই ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। ফলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চ রেজল্যুশনের ভালো মানের ছবি তোলা যায়। ভ্যাট ছাড়া ফোন দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১৯ হাজার ৯৯০ টাকা এবং ২৪ হাজার ৯৯০ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।
৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড পর্দার ফোন দুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধাসহ ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। পাঁচ হাজার মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধা থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায় ফোন দুটি। হেলিও জি৮৫ এবং হেলিও জি৯৯ প্রসেসরে চলা ফোন দুটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায়।