ভার্চ্যুইক্স ওমনি ট্রেডমিল
ভার্চ্যুইক্স ওমনি ট্রেডমিল

গ্যাজেটস

ভার্চ্যুয়াল গেমে দৌড়ানোর সুযোগ দেয় এই ট্রেডমিল

আজকাল অনেকেই ঘরের ভেতর হাঁটা-দৌড়ানোর জন্য ট্রেডমিল ব্যবহার করেন। ব্যায়ামের জন্য তৈরি ট্রেডমিলের আদলে ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) ট্রেডমিল সিমুলেটর তৈরি করেছে ভার্চ্যুইক্স। ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করতে পারে ট্রেডমিলটি। আর তাই ট্রেডমিলটিতে হাঁটলে বা দৌড়ালেই ভার্চ্যুয়াল গেমে নিজেকে হাঁটতে বা দৌড়াতে দেখা যায়।

এইচটিসির তৈরি ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেটের সঙ্গে সরাসরি তথ্য আদান-প্রদান করতে পারে ট্রেডমিলটি। আর তাই ট্রেডমিলটিতে দৌড়ালে গেমের দৃশ্য অনুযায়ী নির্দিষ্ট চরিত্রও দৌড়াতে থাকে। এই দৃশ্য ভার্চ্যুয়াল গেমের মধ্যে দেখাও যায়। ফলে ভালোভাবে ভার্চ্যুয়ালি গেম খেলার সুযোগ মিলে থাকে। ভার্চ্যুইক্স ওমনি মডেলের ট্রেডমিলটির দাম ২ হাজার ৫৯৫ ডলার।
সূত্র: টেক ক্রান্চ