স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন
স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন

দেশের বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন গ্রাহকদের জন্য স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাজারে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি।’ সম্প্রতি উন্মোচন করা স্লিম ও স্টাইলিশ এ যন্ত্রটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট–ইন এআই টুলস। নতুন এই স্মার্টফোন তিনটি রঙে পাওয়া যাচ্ছে, যার দাম শুরু হচ্ছে ৪৮ হাজার ৯৯ টাকায়।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জির পাতলা ও হালকা কাঠামো নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের চমৎকার অভিজ্ঞতা। এর প্রাণবন্ত পর্দা পড়া, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক অনুভূতি। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে গ্যালাক্সি এ২৭ ৫জি যন্ত্রটিতে মিলবে ল্যাগমুক্ত ভিডিও কল ও দুর্দান্ত গেম খেলার অনুভূতি।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। আর যাঁদের বাড়তি জায়গা প্রয়োজন, তাঁরা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত। ফলে সব ছবি, ভিডিও ও দরকারি ফাইল অনায়াসে সংরক্ষণ করা যাবে।

এ ছাড়া দৈনন্দিন কাজকে আরও সহজ করতে গ্যালাক্সি এ২৭ ৫জিতে রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’–এর বিভিন্ন টুলস ও গুগল জেমিনাই। শুধু দ্রুত অনুসন্ধানই নয়, ঝটপট ছবি এডিট ও তাৎক্ষণিক সহায়তার জন্য যন্ত্রটিতে যুক্ত করা হয়েছে স্মার্ট এআই টুলের এক পূর্ণাঙ্গ প্যাকেজ।

গ্যালাক্সি এ২৭ ৫জিতে স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) হালনাগাদ এবং ছয় বছরের নিরাপত্তা হালনাগাদের নিশ্চয়তা; সঙ্গে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট–ইন ‘নক্স সিকিউরিটি’ তো থাকছেই। ফলে ফোনটি দীর্ঘ মেয়াদে যেমন থাকবে দ্রুতগতির ও আপডেটেড, তেমনি সুরক্ষার দিক থেকেও থাকবে সম্পূর্ণ নিশ্চিন্ত।

কালো, হালকা সবুজ ও হালকা গোলাপি—এই তিন রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি এখন সারা দেশে স্যামসাংয়ের সব অনুমোদিত শাখা ও পার্টনারদের খুচরা বিক্রির দোকানগুলোয় পাওয়া যাচ্ছে।