মেটার নতুন অ্যাভাটার
মেটার নতুন অ্যাভাটার

অ্যাভাটার হালনাগাদ করল মেটা

ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের প্রোফাইলে নিজেদের চেহারার আদলে অ্যাভাটার (ছবি বা ইমোজি) ব্যবহার করেন অনেকে। বিষয়টি মাথায় রেখে নতুন ধরনের অ্যাভাটার তৈরি করেছে মেটা। নতুন শারীরিক অবয়বযুক্ত এ অ্যাভাটারগুলোতে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পোশাক ও পণ্য যুক্ত করা যাবে, অর্থাৎ অ্যাভাটারগুলোতে নিজেদের পছন্দমতো হালফ্যাশনের পোশাক বা জুতা পরানো যাবে।

মেটার নতুন অ্যাভাটার

নতুন অ্যাভাটারগুলোতে শুধু পোশাকই নয়, চুলে বৈচিত্র্য আনার পাশাপাশি চোখের গড়নও উন্নত করা হয়েছে। ফলে অ্যাভাটারগুলো আগের তুলনায় ভালোভাবে ব্যবহারকারীদের চেহারা এবং শারীরিক গড়ন অন্যদের কাছে তুলে ধরতে পারবে। আর তাই অ্যাভাটারগুলো কাজে লাগিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেটার হরাইজন ওয়ার্ল্ডস ভার্চ্যুয়াল সামাজিক প্ল্যাটফর্মে নিখুঁতভাবে নিজেদের উপস্থাপন করা যাবে।

সম্প্রতি নিজেদের তৈরি হরাইজন ওয়ার্ল্ডস প্ল্যাটফর্ম ১৩ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীদের জন্য উন্মুক্ত করেছে মেটা। প্ল্যাটফর্মটিতে নিজেদের ইচ্ছেমতো মেটাভার্স (ভার্চ্যুয়াল বিশ্ব) তৈরির সুযোগ থাকায় নতুন অ্যাভাটারগুলো জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টেক ক্র্যান্চ