<p>কুড়িগ্রামে একটি ঝুঁকিপূর্ণ গ্রামীণ সেতু ভেঙে ট্রলি খালে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন। ২৪ মে সকালে সিতাইঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সেতুটি ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। </p>