গৃহকর্মীদের নিবন্ধন প্রশ্নে হাইকোর্টের রুল

গৃহকর্মীদের বাধ্যতামূলক নিবন্ধন পদ্ধতি বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে ১৯ এপ্রিল বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।