ফ্যামিলি–কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দিচ্ছি না, মূল্যস্ফীতি হবে না: সংসদে প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে না, কাজেই মূল্যস্ফীতি হবে না। সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ বৈঠকের শুরুতে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।