পূর্ণিমা রাতে পাবনায় পুঁথিপাঠের আসর, প্রাচীন ঐতিহ্য তুলে আনার চেষ্টা

পূর্ণিমার আলোয় গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন নানা বয়সী মানুষ। সামনে জলচৌকিতে বসে সুর করে পুঁথি পাঠ করছেন পাঠক। চারপাশে হারিকেন ও কুপির আলো। আলো-আঁধারির সেই পরিবেশে ভেসে আসছে পুঁথির সুর। এভাবেই আয়োজন করা হয় পাবনার চাটমোহরের একটি গ্রামে পুঁথিপাঠের আসর। দেখুন ভিডিও প্রতিবেদনে…