পটুয়াখালীর বাউফল উপজেলায় গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। গত ৩১ জানুয়ারি শনিবার রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি নির্বাচনী উঠান বৈঠকে এ প্রচারণা চালানো হয়। ওই উঠান বৈঠকে বিএনপির কাছিপাড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক উপস্থিত লোকজনকে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান। এ–সংক্রান্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে—