স্বাধীন বাংলাদেশে সংবাদপত্রের কার্যালয়ে হামলা ও পত্রিকা পোড়ানোর খবর শুনে হতবাক হয়েছেন বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও অর্থনীতিবিদ নিলুফার আহমাদ। তিনি বলেন, আমার বিশ্বাসই হচ্ছিল না—স্বাধীন দেশে সংবাদপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে! এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং উদ্বেগের। উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলো ভবনে ‘আলো’ প্রদর্শনীর সমাপনী দিনে ২ মার্চ ঘুরে দেখেন তিনি। বিস্তারিত ভিডিওতে–