যে সাগর একসময় কেড়ে নিয়েছিল বাবাকে, সেই সাগরের ঢেউয়ের সঙ্গেই এখন লড়াই করেন ইউনুস হোসেন। ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের সঙ্গে সমুদ্রপাড়ে বাবাকে খুঁজতে আসতেন তিনি। সেই দিনগুলোতেই সমুদ্রের প্রতি তাঁর টান জন্মায়। একসময় সার্ফিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় এবং ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন দক্ষ সার্ফার। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সার্ফিংয়ে অংশ নিলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে নিজের প্রতিভাকে আরও বড় পরিসরে তুলে ধরতে পারছেন না তিনি।