ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ১৬ সেপ্টেম্বর দুপুরের দিকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের জানান, তিনিই এই মামলার শেষ সাক্ষী। সাক্ষ্য গ্রহণ শেষে দ্রুতই রায়ের দিকে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে…