আমাদের যাইতে দিলে ছাত্রদল আপনাদের পোস্টিং আটকায় দেবে: পুলিশকে হাসনাত আবদুল্লাহ

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে ঘণ্টাখানেক বাগ্‌বিতণ্ডা হয় হাসনাত আবদুল্লাহর।