
লিগ্যাসি তৈরির পথে হাঁটছেন—এমন ব্যক্তিদের গল্প শোনার বিশেষ আয়োজন 'লিগ্যাসি উইথ এমআরএইচ : সিজন–২'।
প্রাইম ব্যাংক ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে পডকাস্ট শোটির এ পর্বের অতিথি ‘ব্রেইন স্টেশন ২৩ পিএলসি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাইসুল কবির।
বুয়েটে তড়িৎ প্রকৌশল নিয়ে পড়াশোনা করলেও রাইসুল কবিরের প্যাশন ছিল প্রোগ্রামিং; এমনকি দক্ষতা অর্জনের জন্য তিনি শুরুতে বিনা বেতনেও কাজ করেছেন। কীভাবে মাত্র ৪ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করা তাঁর প্রতিষ্ঠানটি বর্তমানে ১ হাজার কর্মীর এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে—সেই গল্পই বলেছেন এ পর্বে।
বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি...