যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি অবস্থানে’ রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সবকিছুতেই রাজি হয়েছে।’ তিনি আরও ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য তিনি সশরীর পাকিস্তানে যেতে পারেন। অন্যদিকে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার বিষয়ে আবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আদৌ দুই দেশের মধ্যে শান্তিচুক্তি হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ নিয়ে প্রথম আলোর ‘নির্বাচিত খবর’-এর বিশ্লেষণ দেখুন ভিডিওতে…