পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ মে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। তিনি দাবি করেন, এটি তাঁদের পরাজয় নয়, বরং পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। মমতা ও অভিষেকের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। বিস্তারিত দেখুন ভিডিওতে…