মধ্যপ্রাচ্যে যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ানোর পর নাটকীয় মোড় নিয়েছে। ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ করে তিনি সেই সিদ্ধান্ত স্থগিত করলেন কেন? এদিকে, কয়েকদিন আগেই সৌদি আরবে একটি বৈঠকে অংশ নেয় তুরস্ক, মিশর, পাকিস্তানের নেতারা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ট্রাম্প মধ্যস্ততাকারীদের মাধ্যমে ইরানকে যুদ্ধ থেকে সরে আসার বিষয়ে চাপ দিচ্ছেন। ট্রাম্প কি তাহলে যুদ্ধ থেকে সরে আসছেন? এসব নিয়ে প্রথম আলোর ‘নির্বাচিত খবর’–এর বিশ্লেষণ দেখুন ভিডিওতে…..