ইরাকের রাজধানী বাগদাদে গতকাল শনিবার বন্দুকধারীদের গুলিতে চার পুলিশসহ পাঁচজন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ কথা জানান। কর্মকর্তারা বলেন, গতকাল বন্দুকধারীরা একটি তল্লাশি চৌকিতে গিয়ে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে। এরপর তারা তাদের লাশ পুড়িয়ে দেয়। এ সময় অপর দুই পুলিশ সদস্যকেও বন্দুকধারীরা গুলি করে হত্যা করে। গত দুই সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার পর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার এটি তৃতীয় ঘটনা। বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-শাব এলাকায় সরকার-সমর্থিত শাওয়া মিলিশিয়ার এক যোদ্ধা বন্দুকধারীদের গুলিতে নিহত ও অন্য দুজন আহত হন। শাওয়া মিলিশিয়ারা ২০০৬ সাল থেকে ইরাকে আল-কায়েদার বিরুদ্ধে লড়ছে। এএফপি।