স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

জরুরি অবস্থা প্রত্যাহার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শিগগিরই জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। সরকারবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাস ধরে ব্যাংকক ও আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করে ইংলাক সিনাওয়াত্রার সরকার। গতকাল থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান পারাদর্ন পত্তানাথাবাতর বলেন, ব্যাংকক ও আশপাশের কয়েকটি অঞ্চলে শিগগিরই জরুরি অবস্থা প্রত্যাহার করা হতে পারে। পরিস্থিতি শান্ত হওয়ায় ব্যবসায়ী সংগঠনগুলো জরুরি অবস্থার প্রত্যাহারের আহ্বান জানায়। গত নভেম্বরে সরকারের পতনের আন্দোলন শুরু করে বিরোধীরা। রয়টার্স।