ইতালির একজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভ থেকে জোর করে সন্তান অপসারণ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। কাজের জন্য ওই নারী যুক্তরাজ্য সফরে ছিলেন। সানডে টেলিগ্রাফ পত্রিকা গত শনিবার এ খবর দিয়েছে। পত্রিকাটি জানায়, আদালতের একটি আদেশের পর গর্ভ থেকে সন্তানটি অপসারণ করা হয়। কর্তৃপক্ষের ভাষ্যমতে, শিশুটির স্বার্থেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার এখন বয়স ১৫ মাস। এএফপি।