
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে গতকাল শনিবার একটি মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) লক্ষ্য করে গুলি চালিয়েছে সেখানকার আদিবাসীরা। আগের দিনই ড্রোন হামলায় তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর গতকাল তারা এ কাজ করে। স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, মেহসুদ যে এলাকায় নিহত হয়েছেন, সেখানে গতকাল একটি ড্রোন উড়ে যাচ্ছিল। এ সময় আদিবাসী ও জঙ্গিরা ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় সরকারি কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপি।