দক্ষিণ মেরুতে হ্যারি

যুক্তরাজ্যের সিংহাসনের অন্যতম দাবিদার প্রিন্স হ্যারি গত শুক্রবার দক্ষিণ মেরুতে পৌঁছেছেন। দাতব্য প্রতিষ্ঠান ওয়াকিং উইথ দ্য উন্ডেডের উদ্যোগে একদল নারী ও পুরুষের সমন্বয়ে গঠিত অভিযাত্রী দলের সঙ্গে তিনি সেখানে গেছেন। প্রিন্স হ্যারির সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কমনওয়েলথ রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত তিনটি দল। প্রতিটি দলে আছেন সাতজন করে সদস্য। প্রতিটি দলকে দক্ষিণ মেরুতে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০০ মাইল পথ অতিক্রম করতে হচ্ছে। সিএনএন।