পদক ফেরত!

নিলামে জেমস ওয়াটসনের নোবেল পুরস্কারের স্বর্ণপদকটি কিনে আবার তাঁকেই ফেরত দিচ্ছেন রাশিয়ার ধনকুবের অ্যালিশার উসমানভ। তিনি বলেন, স্বর্ণপদকটি ওয়াটসনেরই প্রাপ্য। চাপে পড়ে বিজ্ঞানীকে তাঁর পুরস্কার বিক্রি করতে হচ্ছে— এই মনে করে তিনি কষ্ট পাচ্ছিলেন। ৪৮ কোটি মার্কিন ডলার দিয়ে নিলামে তিনি পুরস্কারটি কিনেছিলেন। বিবিসি