পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে সাইকেল বোমা বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন নয়জন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কাছে বাজরাপাড়া সেতুতে এই বিস্ফোরণ ঘটে। বোমাটি বাইসাইকেলে রাখা একটি ব্যাগের ভেতরে ছিল। এ সময় বিপুলসংখ্যক লোক সেন্ট পলস স্কুল-সংলগ্ন এই সেতুর ওপর দিয়ে চলাচল করছিলেন।
পুলিশ মনে করছে, এই বোমা বিস্ফোরণের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) জড়িত থাকতে পারে। কেএলও অভিযোগ অস্বীকার করেছে।