বরখাস্ত

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আলোকোকে বরখাস্ত করেছেন। গতকাল সোমবার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, অ্যাটর্নি জেনারেল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একদল তালেবান সদস্যের সঙ্গে বৈঠক করেন। প্রেসিডেন্টের প্রাসাদ থেকে তাঁকে শান্তি আলোচনায় তালেবানের মধ্যস্থতাকারীদের সঙ্গে এ ধরনের বৈঠক না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। রয়টার্স।