তাইওয়ানে গত শনিবার রাতে একটি পান্ডা বাচ্চা দিয়েছে। তবে কৌতূহলী দর্শনার্থীরা এখনই পান্ডার শাবকটিকে দেখতে পারবেন না। তিন থেকে পাঁচ মাস তাদের অপেক্ষা করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল রোববার এ তথ্য জানান। ২০০৮ সালে তাইপে চিড়িয়াখানাকে একজোড়া পান্ডা উপহার দেয় চীন। তাইওয়ানের সঙ্গে সম্পর্কের অগ্রগতির জন্য চিরপ্রতিদ্বন্দ্বী চীন এ উপহার দেয়। সাধারণত ধার হিসেবে অন্য দেশকে পান্ডা দিয়ে থাকে চীন। তবে উপহার হওয়ায় এসব পান্ডা তাইওয়ানকে ফেরত দিতে হবে না। এএফপি।