পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি লেখক এবং চিত্রকরও বটে। এবার মমতার আঁকা ২২০টি চিত্রশিল্প নিয়ে ২ জানুয়ারি কলকাতার টাউন হল মিলনায়তনে শুরু হচ্ছে মমতার একক চিত্র প্রদর্শনী। মমতা এসব ছবি এঁকেছেন ক্যানভাসে। তাঁর চিত্রশিল্পের বিষয় প্রকৃতি। এই প্রদর্শনী চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।