সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

সবচেয়ে বয়স্কতিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী বডিবিল্ডার। নিজেকে সুস্থ রাখতে শরীরের প্রতি তাঁর যত্ন-আত্তিরও কমতি নেই। প্রতিদিন ভোরে ১৬ কিলোমিটার দৌড়ান। এরপর যান ব্যায়ামাগারে। তাঁর নাম আর্নেস্টাইন শেফার্ড (৭৫)। তবে ‘মিস আর্নি’ নামেই তিনি বেশি পরিচিত। ৭১ বছর বয়সে বডিবিল্ডিংয়ের জন্য শরীরচর্চা শুরু করা মিস আর্নি সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে বিবিসির মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, ‘বয়স আসলে সংখ্যা ছাড়া আর কিছুই নয়।’ বিবিসি।নকল মি. বিনমি. বিনের চলচ্চিত্র মুক্তি পাওয়া মানেই ভক্তদের জন্য সুসংবাদ। অথচ তাঁরই একটি চলচ্চিত্র নিয়ে ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ কথিত এই চলচ্চিত্রটি সত্যিকারের মি. বিন বা রোয়ান অ্যাটকিনসনের নয়। তাঁরই মতো দেখতে এক ব্যক্তিকে দিয়ে ‘মি. বিন পজেসড বাই ডি পি’ নামে এটি নির্মাণ করা হয়েছে। মি. বিনের অফিশিয়াল ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ইন্দোনেশিয়ায় “মি. বিন” শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এটা সত্যিকার মি. বিন বা রোয়ান অ্যাটকিনসনের নয়।’ এএফপি।