
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ৫৬ বছর বয়সে আবার সন্তানের বাবা হয়েছেন। তাঁর স্ত্রী জিনাত (৪৪) তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ভারতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাস গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার সকালে দিল্লির স্যাটেলাইট শহর গুরগাওয়ের একটি বেসরকারি ক্লিনিকে কারজাইয়ের স্ত্রী একটি কন্যাসন্তান জন্ম দেন। এএফপি।