প্রখর সূর্য ধীরে ধীরে হারিয়ে গেল চাঁদের আড়ালে। ভরদুপুরে হঠাৎ যেন নেমে এল সন্ধ্যা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এমনই রূপ দেখা গেছে উত্তর আমেরিকার নির্দিষ্ট কিছু স্থান থেকে। বিরল এ ঘটনা দেখতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কমতি ছিল না। লাখ লাখ মানুষ সোমবার ভিড় করেছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডার শহরগুলোতে। শিশু থেকে বৃদ্ধ—সূর্যগ্রহণের সাক্ষী হতে বিশেষ চশমাসহ নানা যন্ত্রপাতি নিয়ে হাজির ছিলেন সবাই। পাশাপাশি নাচগানসহ নানা আয়োজনও করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে গণবিয়েও।
