প্রতিবছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল-কুদস দিবস পালন করা হয়। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এ দিবস পালনের সূত্রপাত। গতকাল শুক্রবার বার্ষিক এ দিবস পালন করেছেন বিশ্ববাসী। এ বছর দিনটিতে ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরাকসহ অনেক দেশে ফিলিস্তিনপন্থীরা বিক্ষোভ করেন।
